ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ২:৫৭:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

দেশে করোনায় আরও ৪১ জন আক্রান্ত 

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫১ পিএম, ৯ আগস্ট ২০২৩ বুধবার

দেশে করোনায় আরও ৪১ জন আক্রান্ত 

দেশে করোনায় আরও ৪১ জন আক্রান্ত 

দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৯৬ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে আজ কেউ মারা যায়নি।
আগের দিন ১ হাজার ৪৪৩ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ৩৯ জনের। সংক্রমণ বেড়েছে দশমিক ০৪ শতাংশ। মঙ্গলবার শনাক্তের হার ছিল ২ দশমিক ৭০ শতাংশ। আজ বুধবার বেড়ে হয়েছে ২ দশমিক ৭৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫৫ লাখ ২৭ হাজার ৯৬১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৪ হাজার ৯০২ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ১৭ শতাংশ।
এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৭৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।  
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ১১ হাজার ৯০১ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৯ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৮ দশমিক ৩৯ শতাংশ।